👁 449 Views

পলাশবাড়ীতে বাস ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে আট যাত্রী আহত

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ  গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বাস খাদে পড়ে চালকসহ আট যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) দুপুর ১২টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে দোকানঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বাস যাত্রীরা জানান, ঢাকার সায়েদাবাদ থেকে ঈদের যাত্রীবাহী ফারদিন পরিবহনের একটি বাস গাইবান্ধা যাচ্ছিল। দোকানঘর এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়।এতে বাসের চালকসহ আট যাত্রী আহত হন।
পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল জানান, খবর পেয়ে দ্রুত চালকসহ আহত বাস যাত্রীদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ডিউটি ম্যান জাকির মিয়া জানান, দুর্ঘটনায় খাদে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *