👁 378 Views

ফুলবাড়ি ব্যাটালিয়ান এর অধীনস্থ বড়গ্রাম বিওপি কর্তৃক ইস্কফ সিরাপ ও ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট আটক।

মোঃ আব্দুল হাফিজ দিনাজপুর প্রতিনিধি।  ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবিকর্তৃক মালিকবিহীন ১লক্ষ ৬৮ হাজার  টাকা মূল্যমানের ভারতীয় ফেন্সিডিল, ইস্কফ সিরাপ এবং নেশাজাতীয় ট্যাবলেট আটক করা হয়েছে।

আজ ১৯ মে ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবিএর অধীনস্থ বড়গ্রাম বিওপি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৭৫ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ১হাজার ৬শত পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। আটককৃত চোরাচালান মালামালের সিজার মূল্য ১লক্ষ ৬৮হাজার   টাকা।

২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ -উজ-জামান পিএসসি সাংবাদিকদের জানান, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *