👁 223 Views

বিরলে নোনাখাড়ি পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন 

আতিউর রহমান, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।  দিনাজপুর বিরলের ৬নং ভান্ডারা ইউনিয়নের পাকুড়া স্থল বন্দর হতে উত্তরে বোচাগঞ্জ সীমানা পর্যন্ত নোনাখাড়ি পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (০২) মে  বিকালে উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়নের পাকুড়া স্থল বন্দরে ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় নোনাখাড়ি পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন করেন দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ পিনাক চৌধুরী।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক এম.আক্কাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ প্রমূখ।

বিরলে ৫৬জন সুফল ভোগীদের মাঝে ছাগল ও উপকরন বিতরণ

আতিউর রহমান, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। বিরলে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎রবিবার (০২ মে) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে অত্র হাসপাতাল মাঠে আয়োজিত ছাগল ও উপকরণ বিতরণ এবং মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ পিনাক চৌধুরী।
‎উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আখতারুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক, উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি ফিরোজ, ৫নং বিরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হীরা, উপজেলা তাঁতি দলের আহ্বায়ক লুতফর রহমান প্রমুখ।
‎উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ রফিকুল ইসলাম জানান বিরল উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৫৬জন সুফল ভোগীদের মাঝে ১১২টি ছাগল, ৫০কেজি করে গো-খাদ্য এবং উপকরণ বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *