
আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জাতীয় সমবায় দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালন করা হয়েছে । কর্মসূচীর মধ্যে ছিলো জাতীয় ও সমবায় পতাকা আনুষ্ঠানিক ভাবে উত্তলন , র্যা লী ও আলোচনা সভা। রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা নির্বাহী অফিসার হাসান মো: হাফিজুর রহমান আলোচনা সভায় সভাপতিত্ব করেন । সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক মো: বাদল আকনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা সমবায় অফিসার মো: আজাদুর রহমান, উপজেলা বন কর্মকর্তা মো: মনিরুল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো: তুহিন মৃধা, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মো: জালাল আহমেদ খান, বীর মুক্তিযোদ্ধা আ: আজিজ মিয়া ও আমতলী প্রেসক্লাবের সভাপতি মো: রেজাউল করিম বাদল প্রমুখ।