
সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার(৮নভেম্বর)সকাল ১১টায় সাঁথিয়া উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।র্যালিটি উপজেলার সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাঁথিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে এবং বাচিক শিল্পী আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায়
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি)নাহিদ আল হাসান আসিফ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ,সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেসুর রহমান,পৌর জামায়াতের আমীর হাফেজ আব্দুল গফুর,সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হাই,সাধারণ সম্পাদক ফারুক হোসেন,সাঁথিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক বকুল হোসেন,সাঁথিয়া পৌর বিএনপির সহ সভাপতি আফছার আলী এবং সাবেক কাউন্সিলর কামরুজ্জামান ঝুন্নু।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।