👁 241 Views

মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ মাদ্রাসাছাত্র

পিরোজপুর, প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের মিঠারকুল গ্রাম থেকে মাদ্রাসার উদ্দেশে বের হয়ে নিখোঁজ হয়েছে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্র। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ ছাত্রের নাম তানভীর চৌধুরী। সে মো. মিজানুর চৌধুরী ও ময়না দম্পতির ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তানভীর মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, সে মাদ্রাসায় পৌঁছায়নি। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
পরিবারের পক্ষ থেকে তানভীরের সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগের নম্বর
01724695531

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *