👁 295 Views

বিরলে দুই ভাইয়ের দরজার সামনে অপর দুই ভাই এককোমর সমান খাল কেটে যাতায়াত বন্ধের অভিযোগ

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)। বিরলে দুই ভাইয়ের দরজার সামনে অপর দুই ভাই এককোমর সমান খাল কেটে যাতায়াত বন্ধের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে ভূক্তভোগী ভাই অপর দুই ভাইয়ের বিরুদ্ধে বিরল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ০৯ নং মঙ্গলপুর ইউনিয়নের জিনোইর গ্রামে।
মরহুম আব্দুর শুকুর এর ছেলে মোঃ ইকবাল হোসেন ওরফে বাবুল (৬০) থানার অভিযোগে জানান, তিনি এবং তার ভাই ইরফান আলী চাকুরী করার কারণে দিনাজপুর শহরে পরিবারসহ অবস্থান করেন। গত ২৫ জুলাই ২০২৬ তাঁর অপর দুই ভাই মোঃ এরশাদ আলী (৪০) ও মোঃ ইনছান আলী (৪৮) পূর্ব শত্রুতার জের ধরে আমার ও আমার ভাইয়ের বসত বাড়ীর সদর দরজার সামনে মাটি খনন করে এক কোমর খাল করে যাতায়াত বন্ধ করে। পরদিন বিষয়টি জানতে পেরে আমার বসতবাড়ীর সদর দরজার সামনে মাটি কর্তন করে খাল খনন করার বিষয়ে জানতে চাইলে বিভিন্ন অশ্লীল ভাষায় গালি গালাজ করে আমাকে রাস্তা ঘাটে কোথাও একাকী পাইলে খুন জখম করবে মর্মে বিভিন্ন রকম ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। বর্তমানে ঐ দুি ভাই যেভাবে উত্তেজিত ও ক্ষিপ্ত হয়ে রয়েছে, তাতে আমি কিংবা আমার পরিবারের লোকজন উক্ত সম্পত্তিতে গেলে তাদের দ্বারা গুরুতর বিশৃংখলা ও প্রাণনাশের সম্ভাবনা রয়েছে। তাই বাড়ীর দরজায় যাতায়াতের ব্যবস্থা পূর্বের ন্যায় রাখাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী ইকবাল হোসেন ওরফে বাবুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *