👁 432 Views

শার্শায় নানা আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস ২০২৬ পালিত

শার্শা (যশোর) সংবাদদাতা: “করবো সমবায় গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ। “এই প্রতিপাদ্য সামনে রেখে যশোরের শার্শায় নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও সমবায়বৃন্দের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়ে। সকাল ১০ টায় জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। এর পর উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা,সম্মাননা ক্রেস্ট, চেক ও গাছের চারা বিতরন করা হয়। উপজেলা সমবায় কর্মকর্তা মোহা: আব্দুর রাশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ। সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক সমৃদ্ধি অর্জন করা সম্ভব। দেশের সামগ্রিক উন্নয়ন ও মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনে সমবায় আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য সমবায় সমিতি গুলোকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে গড়ে তুলতে হবে। আলোচনা সভা শেষে সফল সমবায়ী দেরকে সম্মাননা ক্রেস্ট ও চেক প্রদান এবং গাছের চারা বিতরন করা হয়ে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ আল ইমরান, শার্শা উপজেলা বিএনপি’র সভাপতি আবুল হাসান জহির, উপদেষ্টা খায়রুজ্জামান মধু, শ্রম বিষয়ক সম্পাদক মো: শহীদ আলী, ছাত্র দলের সদস্য সচিব সবুজ হোসেন খান সহ সরকারি-বেসরকারি বিভিন্ন সমবায় সংগঠনের প্রতিনিধি, সমবায়ী সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তা,কর্মচারীরা।