
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দে ১২০ পিস ইয়াবাসহ নাসিম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার চৌবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত নাসিম চৌবাড়ি গ্রামের আব্দুল মতিনের ছেলে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট আটটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাসিমের কাছ থেকে ১২০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা নগদ ৫ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে । পরে সোমবার দুপুরে তাকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।