
ওবায়দুর রহমান অভি, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকীতে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ আগষ্ট ( সোমবার)সকালে উপজেলা এমপিওভুক্ত শিক্ষক সমিতির আয়োজনে দুমকী-বাউফল মহাসড়কে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আনন্দ র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিক্ষক সমিতি কার্যালয়ের সামনে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা স্কুল কলেজ সমিতির সভাপতি অধ্যক্ষ মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক আঃ জব্বার হাওলাদার, কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. আহসানুল হক, দুমকী
মডেল মাধ্যমিক৷ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহামুদা আক্তার হেপি,মমতাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম প্রমূখ। বক্তারা বর্তমান সরকারের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানান।