👁 202 Views

পাবনায় পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র গুলিসহ যুবক আটক

বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনা সদর থানা পুলিশের অভিযানে একটি রিভলভার ও আট রাউন্ড গুলিসহ খন্দকার শাহরিয়ার কবির রিমন (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক রিমন পাবনা শহরের রাধানগর মজুমদারপাড়ার মৃত খন্দকার হারুনুর রশিদের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে পাবনা সদর থানা পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই মাহবুবুল আলম ও এসআই জাকির উল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল রাধানগর মজুমদারপাড়ায় রিমনের বাড়িতে অভিযান চালায়। অভিযানে রিমনের বাড়ি থেকে একটি রিভলভার ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পাবনা সদর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ ঘটনায় বৃহস্পতিবার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক রিমনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *