
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক পড়েছে। শনিবার ১৪ নভেম্বর গভীর রাতে বাসষ্ট্যান্ড সংলগ্ন চৌরাস্তা এলাকায় সর্বশেষ চুরির ঘটনা ঘটেছে। যার মূল্য ৯০ হাজার ২ শত ২৫ টাকা। এটি ৬ হাজার ৩ শত ৫০ ভোল্টের বলে কলাপাড়া পল্লীবিদ্যুত অফিস সূত্রে জানায়।এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
রবিবার সরেজমিনে গেলে কলাপাড়া পল্লীবিদ্যুত শাখার ডি.জি.এম আবদুর রহমান জানান, ১ জানুয়ারী থেকে এ পর্যন্ত মহিপুর এবং কলাপাড়ায় ২০ টি ট্রান্সফরমার এবং ৭৮ মিটার ক্যাবল চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা।
এবিষয়ে কলাপাড়া থানার পুলিশের উপ-পরিদর্শক মো.জাকির হোসেন জানান, সংঘবদ্ধ কোন চোর চক্র একের পর এক এ ঘটনা ঘটাচ্ছে। যা তদন্ত সাপেক্ষে গ্রেপ্তার করা হবে বলে তিনি উল্লেখ করেন।