
মোঃ ইব্রাহীম বাবু, স্টাফ রিপোটার- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অত্র বিদ্যালয় ও নাচোল- ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস।
এসময় খ.ম. সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, রাজবাড়ি কলেজের সহকারী অধ্যাপক হুমায়ুন কবির আজম, কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সহিদুল ইসলাম ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সহকারি শিক্ষক শ্রীমতি জয়শ্রী পরামানিক প্রমুখ।