👁 453 Views

আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান

ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় রবিবার বিকেলে আটোয়ারী উপজেলা হলরুমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও উপকারভোগীদের মাঝে শিক্ষা বৃত্তির অর্থ বাইসাইকেল ও সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন, উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিয়ার রহমান, উপকারভোগী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর  শিক্ষার্থী ও অভিভাবক সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থীকে তিন হাজার টাকা করে, মাধ্যমিক বিদ্যালয়ের ৭ জন শিক্ষার্থীকে  পাঁচ হাজার টাকা করে এবং কলেজ পর্যায়ের ৫ জন শিক্ষার্থীকে সাত হাজার টাকা করে শিক্ষা বৃত্তির অর্থ প্রদান করা হয়। পাশাপাশি ৪ জন শিক্ষার্থীর হাতে একটি করে বাইসাইকেল এবং ২ জন উপকারভোগীর মাঝে একটি কওে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এসময় জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন বলেন, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং উপকারভোগীদের স্বাবলম্বী করতে এ ধরণের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
তিনি বলেন,কাউকে পেছনে রেখে নয়, সবাইকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে যাবে। শিক্ষার্থীদেও হাতে বাইসাইকেল তুলে দেওয়ায় তাদের বিদ্যালয়ে যাতায়াত সহজ হবে এবং নারীদের দেওয়া সেলাই মেশিন আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে সহায়তা করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এছাড়াও একই দিনে ঠাকুরগাঁও এর রুহিয়া থেকে আটোয়ারী সড়কের নব নির্মিত প্রবেশ গেইট  এবং উপজেলা পরিষদ চত্বরে দৃষ্টি নন্দিত ‘আমাদের আটোয়ারী’ কর্ণার ফলক উম্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *