
আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।। বিরলে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আললচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
উপজেলা নির্বাহী অফিসার রেজাউল ইসলাম এর সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার রাজুল ইসলাম এর সঞ্চালনায় থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান, উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি আজমীর হোসাইন, বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী, শহীদ অন্তর রেজা এর দাদু শামসুর রহমান, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল বারী বক্তব্য রাখেন। আলোচনা শেষে মুনাজাত করা হয় এবং রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।