👁 53 Views

মধুখালীতে সাবেক পৌর কাউন্সিলর বাবু গ্রেফতার

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি ৫ আগস্ট ২০২৬খ্রি. বুধবার : ফরিদপুরের মধুখালীতে পৌর কাউন্সিলর মো.কামরুজ্জামান বাবুকে ৪ আগস্ট ২০২৬খ্রি. বুধবার সন্ধ্যায় মধুখালী বাজার তার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে মধুখালী থানা পুলিশ গ্রেফতার করেছে। সে মধুখালী পৌরসভার ১নং ওয়ার্ডের কাঁঠালবাড়ি মহিষাপুর এলাকার বাসিন্দা। সাবেক কাউন্সিলর কামরুজ্জামান বাবু আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী বলে জানাগেছে। মধুখালী থানা অফিসার ইনচার্জ সুকদেব রায় জানান, মধুখালী পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। তিনি বিভিন্ন সময় নিজের ফেইসবুক থেকে উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে যাচ্ছিলেন। তাকে গতকাল বুধবার সন্ধ্যায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ সংশোধিত ২০১৩ মামলায় সন্দেহজনক ভাবে আটক করা হয়েছে।  মধুখালী থানার মামলা নং-২ তারিখ ৩/৬/২০২৬। সাবেক কাউন্সিলর কামরুজ্জামান বাবুকে ৫ আগস্ট ২০২৬খ্রি. বুধবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *