👁 43 Views

চুয়াডাঙ্গায় যুবদল কর্মী সুলতানকে কু পি য়ে জখম

চিত্তরঞ্জন সাহা চিতু,চুয়াডাঙ্গাপ্রতিনিধি চুয়াডাঙ্গার দর্শনা রেলবাজারের ফুলতলা এলাকায় সুলতান নামে এক যুবদল কর্মীর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে গুরুতর জখম করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।মানচিত্র দেখুন সোমবার (২ নভেম্বর) রাতে এ হামলার ঘটনা ঘটে।

আহত সুলতানের অভিযোগ, একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত অতর্কিতে তাঁর ওপর চড়াও হয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলো পাতাড়ি ভাবে কোপ দিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলায় অংশ নেয় ২০ থেকে ২২ জনের একটি দল। আকস্মিক এ হামলায় ফুলতলা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।