
নাটোর প্রতিনিধি : জাতীয় নাগরিক পাটি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সার্জিস আলম বলেছেন, আগামীর লড়াই হবে শাসক আর শাসিতের মধ্যে, ন্যায় ও অন্যায়ের লড়াই। আমরা ন্যায় ও ইনসাফের পক্ষে। তিনি বলেন, এক পক্ষ দেশে নতুন করে চঁাদাবাজী ও দখলের রাজনীতি শুরু করেছে। এসব চঁাদাবাজী ও দখলের রাজনীতি করা দল ও মানুষকে আগামী দিনের সব নিবার্চনে ভোট দেয়া থেকে সকলকে বিরত থাকতে হবে। চঁাদাবাজ দখলদারদের ভোট দিবেন না।
তিনি বলেন, বাবা-দাদা কোন দল বা পত্রিকে ভোট দিয়েছে বলে আমাদেরও দিতে হবে এমন কোন কথা নেই। আমরা ন্যায় ইনসাফের পক্ষে থাকবো, জুলুম অত্যাচারের বিপক্ষে থাকবো। আমরা ভুল করলে আপনারা চোখে আগুল দিয়ে দেখিয়ে দিবেন আমরা মাথা পেতে নিবো। আমাদের রাজমিস্ত্রির ছেলে হাসনাত আব্দুল্লাহ যথাযথ যোগ্যতার সাথে জাতীয় সংসদে দায়িত্ব পালন করছে তাই কাউকে ছোট ভাবার কোন কারণ নেই। তাই কে কার ছেলে সেটা নয়, সৎ ও যোগ্য মানুষ দেখে ভোট দিতে হবে। খারাপ মানুষকে ভোট দিয়ে ভালো ফলাফল আশা করা বোকামী। সার্জিস আলম নাটোর পৌরসভার আগামী নিবার্চনে জাতীয় নাগরিক পাটি এনসিপির প্রাথর্ী দলের নাটোর জেলা আহবায়ক ও নাটোর চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল মান্নাফকে ভোট ও সহযোগীতা দিয়ে বিজয়ী করার আহবান জানান। এসময় তিনি দেশের সকল মানুষকে দলমতের উর্দ্ধে উঠে চট্রগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে দঁাড়ানোর আহবান জানান।
শুক্রবার বিকেলে জাতীয় নাগরিক পাটি এনসিপির জুলাই পদযাত্রা শেষে নাটোর শহরের মাদরাসা মোড়ের স্বাধীনতা চত্বরে আয়োজিত সমাবেশে এনসিপির জেলা আহবায়ক আব্দুল মান্নাফের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নেতা কুড়িগ্রাম-২ আসনের এমপি ড. আতিক মুজাহিদ, এস এম সাইফ মোস্তাফিজ ও সানোয়ার তুষার প্রমুখ। সমাবেশে বিশেষ অতিথি ড. আতিক মুজাহিদ এমপি ও সানোয়ার তুষার জুলাই আন্দোলনে নির্যাতনকারী পাবনার সাথিয়া-বেড়া আসনের সাবেক এমপি অধ্যাপক আবু সাঈদকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে কাছে টানার জন্য পাবনা সদরের বিএনপির বর্তমান এমপি শিমুল বিশ্বাসের কঠোর সমালোচনা করেন।