👁 389 Views

দুপচাঁচিয়ার চামরুল ইউনিয়নের ৬টি ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থীদের নাম ঘোষণা।।

 

স্টাফ রিপোর্টার বগুড়াঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী, দুপচাঁচিয়া উপজেলা শাখার উদ্যোগে চামরুল ইউনিয়নের ৬টি ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সভাপতি ও জেলা কর্ম পরিষদ সদস্য হাফেজ আব্দুন নূর খন্দকার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি ও জেলা শূরা সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ মতিউর রহমান, উপজেলা সহ-সেক্রেটারি ও জেলা শূরা সদস্য মাওঃ ফরিদ উদ্দীন, চামরুল ইউনিয়নের আমীর আব্দুল গাফফার, চামরুল ইউনিয়নের সেক্রেটারি আব্দুল হাকিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ঘোষিত মেম্বার পদপ্রার্থীগণ—

🔹 ২ নং ওয়ার্ড: জনাব এমদাদুল হক
🔹 ৪ নং ওয়ার্ড: জনাব হাবিবুর রহমান
🔹 ৫ নং ওয়ার্ড: জনাব কে এম মুরাদ হোসেন
🔹 ৭ নং ওয়ার্ড: জনাব মোজাম্মেল হক বাচ্চু
🔹 ৮ নং ওয়ার্ড: জনাব নাসির উদ্দীন
🔹 ৯ নং ওয়ার্ড: জনাব সোয়েব আলী সুরূজ

চামরুল ইউনিয়নের বাকি ওয়ার্ডগুলোর প্রার্থী ঘোষণা পারস্পরিক পরামর্শ ও আলোচনার ভিত্তিতে ইনশাআল্লাহ সম্পন্ন হবে।

সকল ঘোষিত প্রার্থীর জন্য রইল দোয়া ও শুভকামনা। মহান আল্লাহ তায়ালা তাঁদেরকে জনগণের কল্যাণে কাজ করার তাওফিক দান করুন এবং সকল ভালো উদ্যোগ কবুল করুন।