👁 383 Views

দেওয়ানগঞ্জে ডিবির অভিযানে জুয়া খেলার আসর থেকে ৬ জুয়ারী আটক

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) পুলিশ।
মঙ্গলবার (০৩ নভেম্বর)  ডিবি-২ পুলিশের ২৪ ঘন্টার অভিযান চলাকালে উপজেলার ঝালুরচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন—বাবু মিয়া (৩১), বাবুল মিয়া, আব্দুর রশিদ (৩৮), কমল মিয়া (৪৫), সাগর আলী (৫৪) ও তরিকুল ইসলাম। তাঁদের সবার বাড়ি দেওয়ানগঞ্জ উপজেলার ঝালুরচর এলাকায়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় এবং দেওয়ানগঞ্জ সার্কেলের তত্ত্বাবধানে ডিবি-২ পুলিশের একটি চৌকস দল ঝালুরচর এলাকায় অভিযান চালায়। এ সময় বাবু মিয়ার একটি আধাপাকা বাড়ির দক্ষিণ পাশের কক্ষে মেঝেতে বসে জুয়া খেলার অভিযোগে ছয়জনকে আটক করা হয়।
ডিবি-২ পুলিশের অফিসার ইনচার্জ সজিব রহমান বলেন, “আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়। পরে আদালত আসামীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”