👁 18 Views

গণ রায় বাস্তবায়ন না হলে নতুন বাংলাদেশের সূর্য উঠবে না—–গোলাম পরওয়ার

ইয়ানূর রহমান : ” গণভোটের গণ রায় বাস্তবায়ন না হলে নতুন বাংলাদেশের সূর্য উঠবে না” এর বাস্তবায়নে ১১ দলীয় ঐক্যজোট সংসদে লড়াই করবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সন্ধ্যায় যশোর শহরের জেলা পরিষদ মিলনায়তনে ১১ দলীয় ঐক্যজোট আয়োজিত ‘২৪ এর গণঅভ্যুত্থান : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সংশোধন হলো সামান্য পরিবর্তন, তা দিয়ে আমূল পরিবর্তন হবে না। সংস্কার মানে হলো সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন। প্রত্যাশা ছিলো রাষ্ট্র বির্নিমাণে এগুলো পরিবর্তন পাবো। কিন্তু সেই পথে বিএনপি এখনো পা বাড়ায়নি। আমরা যদি সংসদে এটার নিম্পত্তি না করতে পারি, গণভোটের রায় দেওয়া ৭০ ভাগ লোকদের নিয়েই রাজপথে আন্দোলন করে গণভোটের রায় বাস্তবায়ন করবো।

বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, সর্বস্ত আজ দলীয়করণের বাসা বেঁধেছে। সিটি কর্পোরেশন, জেলা উপজেলাতে প্রকল্পে ভাগভাটোয়ারা হচ্ছে। যেখানে বিরোধীদলীয় এমপি রয়েছে, সেখানেও দলীয় লোকজন দিয়ে চালিয়ে যাচ্ছেন। তাহলে আওয়ামী লীগের সাথে পার্থক্য কি থাকলো। শুধু দলের নাম পাল্টিয়েছে, চরিত্র তো একই রয়েছে। এই জন্য তো গণঅভ্যূত্থান হয়নি। আপনারা ফ্যাসিবাদের যে পথে পা বাড়িয়েছেন, সেখান থেকে ফিরে আসুন।’

আলোচনা সভায় জেলা আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসূলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ.এস.এম শাহরিয়ার কবির, যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান, যশোর-৫ আসনের সাংসদ সদস্য অ্যাড. গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সাংসদ সদস্য মুক্তার আলী, নড়াইল-২ আসনের সাংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নুরুজ্জামান, এলডিপি জেলা সম্পাদক খালেকুজ্জামান রিপন, জেলা এবি পার্টি সভাপতি ইয়ামিনুর রহমান। আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, অধ্যাপক শামসুজ্জামান, মনিরুল ইসলাম, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম রেজা, দপ্তর সম্পাদক নূর ই আল মামুন, শহীদ তৌহিদুল ইসলাম ও শহীদ আব্দুল্লাহর পিতা আব্দুল জব্বার এবং জুলাই যোদ্ধা আব্দুল আহাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *