
মোঃ নজরুল ইসলাম নরসিংদী :: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নরসিংদী-১ আসনের রাজপথের লড়াই-সংগ্রামে নির্যাতিত ও কারাবরণকারী ছাত্রনেতাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ২৬ মে (মঙ্গলবার) এক উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে এই উপহার সামগ্রী হস্তান্তর করা হয়।
কারা-নির্যাতিত ছাত্রনেতাদের হাতে ঈদ উপহার তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক,সংগ্রহীত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য , নরসিংদী জেলা বিএনপির সম্মানিত সদস্য এবং নরসিংদী জেলা ছাত্রদলের অভিভাবক, রাজপথের অগ্নিকন্যা অ্যাডভোকেট শিরিন সুলতানা।
উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত এবং সাংগঠনিক সম্পাদক সজিব ভূঁইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শিরিন সুলতানা বলেন, “দলের দুঃসময়ে যেসব ছাত্রনেতারা রাজপথে বুক চিতিয়ে লড়াই করেছেন এবং জেল-জুলুম ও নানামুখী নির্যাতনের শিকার হয়েছেন, দল সবসময় তাদের পাশে আছে। তাদের এই ত্যাগ ও অবদান কখনো বৃথা যাবে না।”
এ সময় জেলা ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ ত্যাগী ও পরীক্ষিত ছাত্রনেতাদের পাশে দাঁড়ানোর জন্য অ্যাডভোকেট শিরিন সুলতানার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে যেকোনো আন্দোলনে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে নরসিংদী জেলা ও বিভিন্ন ইউনিটের ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে ত্যাগী ছাত্রনেতাদের মাঝে ঈদ উপহার তুলে দেন নরসিংদী জেলা ছাত্রদল নেতা কর্মিরা