👁 77 Views

ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী (বালুপাড়া) আশ্রয়ণ প্রকল্পের প্রায় এক কিলোমিটার মেঠো পথ পাকা করণ ও পানি নিষ্কাশনের ব্যবস্থাা করাসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি জানিয়েছেন প্রকল্পের বাসিন্দারা। গতকাল সোমবার দুপুর ২টায় উপজেলার খয়েরবাড়ী (বালুপাড়া) আশ্রয়ন প্রকল্প এলাকায় এসব দাবী জানিয়ে তারা বিক্ষোভ ও মানবন্ধন করেন।
এ সময় বক্তব্য রাখেন আশ্রয়ণের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান,আশ্রয়নের বাসিন্দা সাইদুর রহমান,ফেরদৌসী আরা,মনজিলা বেগম,রামপ্রসাদ প্রমুখ।
এ সময় তারা বলেন, উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত খয়েরবাড়ী (বালুপাড়া) পৌর আশ্রয়ণ প্রকল্পে আমরা ২৪৬ টি পরিবার বসবাস করি। শুধুমাত্র আমাদের থাকার জাগায়া দিয়েছে। কিন্তু আমাদের সমস্যার কথা কেউ শোনে না। দীর্ঘ দিন ধরে কাঁচা রাস্তাটিতে বর্ষা মৌসুমে কাদা-পানিতে চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। খয়েরবাড়ী বাজারগামী মূল পাকাসড়ক থেকে বালুপাড়া আশ্রয়ণ প্রকল্প পর্যন্ত প্রায় এক কিলোমিটার মেঠো পথটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। বর্ষাকালে মেঠো পথটি কাদা ও পানিজমে থাকায় রিকশা-ভ্যানসহ অন্যান্য যানবাহন চলাচল ব্যাহত হয়।
তারা বলেন, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের অধিকাংশই শ্রমজীবী। তাদের অনেকেই রিকশা-ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। মেঠো পথের বেহাল অবস্থার কারণে বর্ষা মৌসুমে অনেক সময় তারা রিকশা-ভ্যান নিয়ে বের হতে পারেন না। এতে আয়-রোজগার বন্ধ হয়ে পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে পড়তে হয় তাদের।
তারা আরও বলেন, শুধু চলাচলের রাস্তা নয়, আশ্রয়ণ প্রকল্পের অভ্যন্তরেও রয়েছে পানি নিষ্কাশনের সমস্যা। সামান্য বৃষ্টিতেই বিভিন্ন স্থানে পানি জমে দীর্ঘ স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে মশা-মাছির উপদ্রববৃদ্ধি পাওয়ার পাশাপাশি পানিবাহিত বিভিন্ন রোগের আশঙ্কাও দেখা দিয়েছে।তাদের দাবী আমরাও এদেশের নাগরিক আমাদের এখানে একটি স্কুল,একটি মাদরাসা ও একটি কবর স্থানের ব্যবস্থা করতে হবে। এছাড়া এই প্রকল্পের আশপাশে যেসব সরকারী জমি আছে সেগুলো আমাদের চাষাবাদ করার ব্যবস্থা করে দিতে। আমরা এখানে কর্মহীন আমাদের কর্মের ব্যবস্থা করতে হবে,নইলে আমরা কি করে চলবো। এ দিকে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের একটি বড় অংশ ফুলবাড়ী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ভোটার হওয়ায় ইউনিয়ন পরিষদ থেকে নাগরিক সুবিধা ও উন্নয়ন মূলক কাজ পাওয়ার ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেছেন। ফলে সড়ক, ড্রেনেজসহ প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা থেকে তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছেন বলে দাবি তাদের। আশ্রয়ণের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জানান, ইতোপূর্বে উপজেলা প্রশাসনের কাছে একাধিক বার এ বিষয়ে আবেদন দিয়েও কোন সুরাহা হয়নি। গত ২২ সেপ্টেম্বর আবারও আমাদের সমস্যা তুলে ধরে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছি ।
সেখানে উল্লেখ করা হয়েছে, উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত খয়েরবাড়ী (বালুপাড়া) পৌর আশ্রয়ণ প্রকল্পের প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা দ্রুত পাকা করণ, প্রকল্পের অভ্যন্তরে পানি নিষ্কাশনের জন্য নদীর সংযোগ পর্যন্ত প্রয়োজনীয় ড্রেন নির্মাণ, স্কুল প্রতিষ্ঠা ও কবরস্থানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
বাসিন্দারা জানান, সড়কটি পাকা করণ ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থাা করা হলে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমবে। পাশাপাশি জীবিকা নির্বাহ, শিক্ষার্থী ও রোগীদের যাতায়াত সহ দৈনন্দিন চলাচলে স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে। ফুলবাড়ী বিভিন্ন স্থানে আশ্রয়ণ প্রকল্প তৈরি হওয়ার পর সেগুলির বেহাল অবস্থা । প্রকল্প করার আগে যাতাযাতের রাস্তাগুলি নিমার্ণ করা প্রয়োজন ছিল কিন্তু তা হয়নি। নির্মাণের শুরুতে প্রকল্প গুলিতে অনিয়ম, দূর্নীতি হয়েছে, যা ঐ সময় কেউ দৃষ্টি রাখেনি। বিষটি অতি জরুরীভাবে দেখার জন্য ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনার, ও দিনাজপুর জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী ২৪৬ টি পরিবার। জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *