👁 152 Views

ফুলবাড়ী ব্যাটালিয়ান  কর্তৃক ৫ হাজার পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট আটক।

মোঃ আব্দুল হাফিজ দিনাজপুর প্রতিনিধি । ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন ৪লক্ষটাকা মূল্যমানের মাদকদ্রব্য আটক করেছে।
আজ১২ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক ভোর ৪টা৩০মিনিটে  ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি এর অধীনস্থ খানপুর বিওপি, ১টি মাদক প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৫হাজারপিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৪লক্ষটাকা।

২৯বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ -উজ-জামান সাংবাদিকদের জানান,  ভবিষ্যতেও বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *