
পঞ্চগড় : পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন,বর্তমান সরকার গঠন করার পর থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রেখেছি । শুধু মাদক নির্মূল নয় আমাদের যুব সমাজকে আমরা সামাজিকভাবে সেখান থেকে দূরে রাখতে পারি এবং সামাজিকভাবে এই মাদককে মুক্ত করতে পারি।
শুক্রবার (২৬ জুন) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বেলুন উড়িয়ে ও মাদকবিরোধী বর্ণাঢ্য র্যালি ও বন্ধন শেষে এসব কথা বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী আরো বলেন,শুধু প্রশাসন দিয়ে গ্রেপ্তার করে জেলে দিয়ে আমরা শুধু এই মাদক মুক্ত করতে পারবো না। এজন্য আমাদের সামাজিকভাবে যুব সমাজকে খেলার মাঠে নিয়ে যেতে পারি মোবাইল থেকে বিচ্ছিন্ন করতে পারি,সাংস্কৃতিকভাবে তাদের যুক্ত করতে পারি এভাবে আমাদের তারেক রহমানের সরকার কাজ করে যাচ্ছে।
এর আগে,জেলা প্রশাসকের এর কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এসময় র্যালিতে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন,পঞ্চগড় পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা মিজানুর রহমান,পঞ্চগড় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাহুল সেন সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/ শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।রো