👁 124 Views

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট- ২০২৬ উপলক্ষে সতস্ফ্রুতভাবে দায়িত্ব পালন করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।

মোঃ আব্দুল হাফিজ দিনাজপুর  প্রতিনিধি।  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সুপরিকল্পিত প্রস্তুতি গ্রহণ করে এবং সর্বোচ্চ সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় দিনাজপুর-৫ ও দিনাজপুর-৬ আসনের ০৬টি উপজেলায় মোট ১৮টি প্লাটুন গত ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ হতে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত মোতায়েন থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে। দায়িত্বপ্রাপ্ত উপজেলাসমূহে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়। নির্বাচন-পূর্ব সময়ে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, নিয়মিত টহল জোরদার এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে নিরাপত্তা বলয় সুদৃঢ় করা হয়। এছাড়া এবারই প্রথম বিজিবিতে ড্রোন এবং অপ্রাণঘাতি অস্ত্র সংযোজন করা হয়েছে। ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র ও পার্শ্ববর্তী এলাকায় কার্যকর নজরদারি পরিচালনা করা হয়, যা সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নির্বাচনকালীন সময়ে বিজিবি সদস্যরা মোবাইল ও স্ট্যাটিক ফোর্স দায়িত্বে নিয়োজিত থেকে ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করে। সাধারণ ভোটাররা যেন নির্ভয়ে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।
নির্বাচন-পরবর্তী সময়ে ফলাফল ঘোষণার পরও দায়িত্বপ্রাপ্ত এলাকায় টহল ও নজরদারি অব্যাহত রাখা হয়, যাতে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল থাকে। স্থানীয় প্রশাসন, পুলিশ এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত কার্যক্রমের মাধ্যমে সম্ভাব্য যেকোনো বিশৃঙ্খলা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) নির্বাচনী দায়িত্ব পালনের প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও মানবিক আচরণ বজায় রেখে নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *