👁 451 Views

নওগাঁর মান্দায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমান আদালতের

 নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের পার-এনায়েতপুর গ্রামে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে  ভ্রামঢমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ শনিবার (২৭ জুন) বেলা ৫টার দিকে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে মাটি কেটে  বিক্রির কারণে  মানিক নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ১৫ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত  পরিচালনা করেন মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।
তিনি বলেন, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *