👁 336 Views

গাইবান্ধায় ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার

পলাশবাড়ী(গাইবান্ধা) সংবাদদাতাঃ গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মাদক বিক্রির পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের বাবা পালিয়ে যান।
‎শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার।
গত মঙ্গলবার সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মধ্য ধানঘড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন,উপজেলার মধ্য ধানঘড়া এলাকার চাঁন মিয়ার ছেলে মিষ্টি মিয়া (৩২) ও মিথুন মিয়া (২৬)।
‎ডিবি পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মধ্য ধানঘড়া গ্রামে অভিযান পরিচালনা করে চাঁন মিয়ার বাড়িতে তার দুই ছেলে মাদক বিক্রির পরিকল্পনা করছিলেন । এ সময় পুলিশ তাদের দুজনকে আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চাঁন মিয়া কৌশলে দেয়াল টপকে পালিয়ে যান।
পরে আটক মিষ্টি মিয়ার পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫০ পিস এবং মিথুন মিয়ার পকেট থেকে আরও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মোট ১০০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
‎এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার বলেন, গ্রেপ্তার দুই ভাই মিষ্টি, মিথুন এবং বাবা পলাতক চাঁন মিয়ার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা করা হয়েছে। মামলাটি নং-৪৪, তারিখ ১৯ আগস্ট ২০২৬। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় অভিযোগ আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *