👁 527 Views

বজ্রপাতে গাভির মৃত্যু; দিশে হারা মালিক

পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের মৃধা বাড়ির পূর্ব পাশে  বজ্রপাতে একটি গাভির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত গাভির মালিক শামীম হোসেন অন্য গাভির সাথে বসত ঘর থেকে মঙ্গলবার সকালে গাভিকে ঘাষ খাওয়ানোর জন্য বাড়ির পূর্ব পাশের
বিলে বেঁধে রেখে আসেন। পরে হঠাৎ করে বৃষ্টি আর বজ্রপাত শুরু হয়। পরে হঠাৎ করে বজ্রপাতের শব্দ শুনতে পায়। বৃষ্টি আর বজ্রপাত শেষ হলে বিলে গাভি দেখতে যায় শামিম হোসেন। বিলে গিয়ে দেখে অন্য গাভি ঘাষ খায় আর একটি গাভি মাটিতে পড়ে আছে। পরে শামিম এর ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে দেখে বজ্রপাতে গাভিটির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বজ্রপাতে নিহত গাভির মালিক শামিম হোসেন জানান, গাভিটির বর্তমান বাজার অনুযায়ী বিক্রি করলে ৮০ হাজার টাকার বেশি দাম হইতো। আকস্মিক এ দুর্যোগে আর্থিক সংকটে পরেছেন বলে জানান তিনি। নিহত গাভিটির দাফন সম্পন্ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *