
প্রতিনিধি(ধোবাউড়া) ময়মনসিংহ : ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের লাইসেন্স না থাকায় বিভিন্ন দোকানিকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার বাঘবেড় ইউনিয়নের মুন্সিরহাট বাজার ও গামারীতলা ইউনিয়নের কলসিন্দুর বাজারের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়। থানা পুলিশের সহায়তায় পরিচালিত এ অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া মৎস্য ও পশু খাদ্য রাখার বিষয়টি ধরা পড়ে।
পরে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০-এর আওতায় সংশ্লিষ্ট দোকানিদের মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জামরুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া থানা পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
কর্তৃপক্ষ জানায়, জনস্বাস্থ্য ও প্রাণিসম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।