👁 511 Views

ভালুকায় এসকিউ কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের উত্তেজনা

ময়মনসিংহ জেলা প্রতি নীতি ময়মনসিংহের ভালুকায় এসকিউ কারখানার ঝুট (ওয়েস্টেজ) ব্যবসার নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এরই জের ধরে প্রতিপক্ষকে ভয়ভীতি দেখিয়ে নিজেদের অবস্থান জানান দিতে দেশীয় লাঠিসোঠাসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়ারও অভিযোগ উঠেছে। উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের মাস্টারবাড়ি এলাকায় গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ওই মহড়ার ঘটনাটি ঘটে।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, কারখানার ঝুট সংগ্রহ ও বিক্রির নিয়ন্ত্রণ নিয়ে গত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে স্থানীয় বিএনপির দু’টি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কয়েক’শ লোক লাঠিসোটা নিয়ে আওয়ামী লীগের দালালরা, হুশিয়ার সাবধান। ’খুনি হাসিনার বিচার, করতে হবে, করতে হবে’ শ্লোগানে হবিরবাড়ি ইউনিয়নের মাস্টারবাড়িতে অবস্থিত এসকিউ কারখানা এলাকায় মহড়া দেয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝুট ব্যবসা নিয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের মাঝে সৃষ্ট উত্তেজনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন। এ ঘটনায় তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এর আগেও এসকিউ ফ্যাক্টরীর ব্যবসা নিয়ে দুই পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া , হামঙ্গামা ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।
এসকিউ কারখানার ঝুট ব্যবসার কার্যাদেশ দাবিদার উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক (বহিষ্কৃত) মোহাম্মদ মুর্শেদ আলম জানান, এসকিউ কারখানা প্রতিষ্ঠার পর থেকেই গত ২২ বছর ধরে ঝুট ব্যবসার ওয়ার্কওয়ার্ডারে তিনি ব্যবসা করে আসছেন। গত জাতীয় সংসদ নির্বাচনের পর একটি পক্ষ তার ওই ব্যবসার নিয়ন্ত্রন নিতে বিভিন্ন ধরণের হুমকী, ধমকী দিয়ে আসছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিরবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাসানের নেতৃত্বে লাঠিশোঠা নিয়ে এক বিশাল দল মিছিল বের করে। তাই বৃহষ্পতিবার তিনি এসকিউ কারখানা থেকে ঝুট বের করতে পারেননি বলে জানান

স্থানীয় বিএনপি নেতা আমিনুল ইসলাম বাসান জানান, আওয়ামী লীগের কিছু লোক ও মামলার আসামী জড়ো হওয়ার চেষ্টা করছিলো। তাদের প্রতিহত করতে তারা স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মিছিল বের করে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, উপজেলার মাস্টারবাড়ি এলাকায় গোলযোগের কোন ঘটনা তার জানা নেই।
উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরোজ হোসেন বলেন, ‘উপজেলার মাস্টারবাড়ি এলাকায় ঝুট ব্যবসা নিয়ে এর আগেও দুই পক্ষের মাঝে ঝামেলা হয়েছিলো। কোম্পানীয় লোকদের সাথে কথা হয়েছে। পরে তারা নিজেরাই সীদ্ধান্ত নিয়ে মাল বের করতে দিয়নি হয়তো। মাল বের করা না করার বিষয়ে আমাদের কোন ভূমিকা নেই। বিষয়টি শিল্প পুলিশও অবগত।
জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু স্থানীয় সাংবাদিকদের জানান, আমরা খবর পেয়েছি ফ্যাসিস্টরা একত্রিত হয়েছে। দলের বহিষ্কৃতরা ফ্যাসিস্টদের ইউনাইটেড করছে। ফ্যাসস্টিরা যাতে কোন ধরণের মিছিল, মিটিং করতে না পারে সেজন্যে হবিরবাড়ি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠন তাদের বিরুদ্ধে মিছিল করে। এখানে ফ্যাক্টরী সংশ্লিষ্ট কোন বিষয় আমার জানা নোই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *