👁 708 Views

তরুণদের আস্থার প্রতীক নাইমুল হাসান হাওলাদার, চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক। পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৩ নম্বর দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যয় ব্যক্ত করেছেন মোঃ নাইমুল হাসান হাওলাদার। এ উপলক্ষে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোঃ নাইমুল হাসান হাওলাদার দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। জেলা যুবদলের সাবেক সদস্য হিসেবে তিনি বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে নিজস্ব একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছেন।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে মোঃ নাইমুল হাসান হাওলাদার বলেন, আমি দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের মাটি ও মানুষের সন্তান। এই ইউনিয়নের অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠা, আধুনিক ও মাদকমুক্ত সমাজ গঠন এবং নাগরিক সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই আমি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চাই। জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। আমি আমার প্রিয় ইউনিয়নবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী ইউনিয়ন গড়ে তুলতে চাই। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করব।
এ বিষয়ে এলাকার প্রবীণ সমাজসেবক মোঃ আইয়ুব আলী তালুকদার বলেন, নাইমুল হাসান হাওলাদার দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। এলাকার উন্নয়নে তার আগ্রহ ও আন্তরিকতা রয়েছে। আমরা আশা করি, তিনি সুযোগ পেলে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।
অন্যদিকে স্থানীয় আঃ মান্নান গাজী বলেন, নাইমুল ইসলাম সবসময় তরুণদের পাশে থাকেন এবং সামাজিক উন্নয়নমূলক কাজে উৎসাহ দেন। যুবসমাজের মধ্যে তার গ্রহণযোগ্যতা রয়েছে। আমরা চাই, এলাকার উন্নয়ন ও সম্ভাবনাকে কাজে লাগাতে যোগ্য নেতৃত্ব সামনে আসুক।
স্থানীয়দের মতে, দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততা, জনসেবামূলক কর্মকাণ্ড এবং তরুণদের মধ্যে জনপ্রিয়তার কারণে মোঃ নাইমুল হাসান হাওলাদারের সম্ভাব্য প্রার্থিতা ইতোমধ্যে ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *