👁 360 Views

দশমিনায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু 

জেলা প্রতিনিধি।। পটুয়াখালীর দশমিনায় পুকুরে সেচ করতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।  শুক্রবার বিকাল তিনটায় উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বেতাগী গ্রামে এঘটনা ঘটে। নিহত পরিতোষ সাধু (৩০) বেতাগী সানকিপুর ইউনিয়নের বেতাগী গ্রামের মনোরঞ্জন সাধুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, “পরিতোষ সাধু নিজ বাড়ির পুকুরে ঝগমর্টার দিয়ে পানি সেচ করার সময় বিদ্যুৎতায়িত হন। পরে পরিবারের ডাক চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।”
নিহত পরিতোষ সাধুর ভাইর ছেলে সরল সাধু জানান, “কাকা দুপুর থেকেই পুকুরে ঝগমর্টার দিয়ে সেচ শুরু করেন। সেচ দেখে পুকুর পার থেকে বাড়িতে আসতে বিলম্ব দেখে আমরা পুকির পারে গিয়ে দেখি কাকা পরিতোষ সাধু মাটিতে পরে আছে।”
তিনি বলেন, “পরে তার স্বাস নিশ্বাস না থাকায় বিকাল সাড়ে তিনটার দিকে হাসপাতালে নিয়ে আসি। পরে ডাক্তার কাকা পরিতোষ সাধুকে মৃত্যু ঘোষনা করেন। আমরা হাসপাতালে মরদেহ নিয় আছি।”
এবিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়ে মরদেহ থানায় আনা হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।