
স্টাফ রিপোর্টারঃ
দুপচাঁচিয়া থানায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ৪জন ও মাদক মামলার আসামী১ জনকে গ্রেফতার করেছেন দুপচাঁচিয়া থানা পুলিশ।
থানা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
মাদক মামলার আসামীঃ মোঃ হাসমত আলী (৪৫), পিতা-মৃত লতিফ প্রাং, সাং-সঞ্জয়পুর, থানা-দুপচাঁচিয়।গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীঃ
১। শ্রী মিলন চন্দ্র সরকার, পিতা-মৃত অনীল চন্দ্র সরকার, সাং-মেইল বাসস্ট্যান্ড, থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়া, ০১ বছরের সাজাপ্রাপ্ত ২। মোঃ মিজানুর রহমান,পিতা-মৃত আইয়ুব হোসেন ফকির, সাং-তেতুলিয়া (দক্ষিনপাড়া), পোস্ট-করমজী, থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়া, ৩। মোঃ আনোয়ার হোসেন (৪৫), পিতা-মোঃ সমিজ শেখ, সাং-তারাজুন, থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়া মাদক সংক্রান্ত গ্রেফতারী পরোয়ানা ৪। মোঃ আব্দুল হাকিম, পিতা-মোঃ হাফিজার রহমান, সাং-পোথাট্টি, থানা-দুপচাঁচিয়া।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান আসামেদেরকে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।