
ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ভালুকা সরকারি হাসপাতালে ভর্তি রোগীদের জন্য সরবরাহ করা সকালের নাস্তায় পঁচা ডিমসহ নিন্মমানের খাদ্য দেয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১০ জুন) সকালে হাসপাতালের মহিলা ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন এক রোগী ও তাদের স্বজনরা।
ভুক্তভোগীদের দাবি, নাস্তার সঙ্গে দেয়া ডিমে দুর্গন্ধ ছিল এবং তা খাওয়ার অনুপযোগী ছিল। বিষয়টি নিয়ে রোগী ও স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা অভিযোগ করেন, সরকারি হাসপাতালে রোগীদের খাদ্যের মান নিশ্চিত না হওয়ায় এমন ঘটনা ঘটছে এবং এতে রোগীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন রোগী ও তাদের স্বজনরা। হাসপাতালের খাদ্য সরবরাহ ব্যবস্থাপনায় অধিকতর নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন তারা।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমো) ডাক্তার মাসুদ পারভেজ জানান, ভালুকা সরকারী হাসপাতালের খাদ্য সরবরাহকারী ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম মারিয়া এন্টারপ্রাইজ। পঁচা ডিম সরবরাহের বিষয়ে এমনকি নিন্মমানের খাদ্য পরিবেশন করে থাকলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।