
বগুড়া জেলা প্রতিনিধিঃ
শনিবার বিকেল সাড়ে চারটার দিকে বগুড়ার কাহালুতে গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানার নবাগত অফিসার ইনচার্জ জনাব শফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় কাহালু থানার এ এস আই মোজাম্মেল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী পৃথক পৃথক দুটি অভিযান পরিচালনা করেন । এ অভিযানে কাহালু থানাধীন পৌরসভার অন্তর্গত কাহালু ফায়ার সার্ভিস এর সামনে পাকা রাস্তার উপর হইতে ১০০ (একশত) পিচ মাদক দ্রব্য টেপেন্টাডল টেবলেট সহ মাদক বিক্রেতা ওয়াহেদ আলী(৪২), পিতা- আব্দুল কাদের, সাং- কাইট, থানা- কাহালু, জেলা- বগুড়া কে গ্রেফতার করেছেন। তার বিরুদ্ধে কাহালু থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। এছাড়াও অদ্য ইং-১৪/০৩/২০২৬ তারিখ বিকেল সাড়ে পাঁচটা সময় গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানার এএসআই মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ পৃথকভাবে অভিযান পরিচালনা করিয়া আসামি ১। মোঃ মামুন (৩৭), পিতা- তসলিম উদ্দিন, সাং- সাঘাটিয়া, ২। মোঃ শফিকুল ইসলাম(২৮), পিতা- মোঃ খোরশেদ আলী, সাং- সাঘাটিয়া, উভয়ের থানা- কাহালু, জেলা- বগুড়াদের কাহালু থানাধীন কাহালু পৌরসভার অন্তর্গত সাঘাটিয়া গ্রাম থেকে ১০০ (একশত) পিচ মাদক দ্রব্য টেপেন্টাডল টেবলেট সহ গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধেও আরো একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। রয়েছে বলে জানা যায়।