
বদলগাছী নওগাঁ সংবাদাতা এনামঃ
নওগাঁর বদলগাছীতে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনির শিকারে হায়দার আলী (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা যায় ।জানা গেছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গত পহেলা ১ নভেম্বর সকাল ১০টার দিকে তিনি মারা যান। গুরুতর আহত অবস্থায় ৩১ অক্টোবর রাত পৌনে ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
নিহত হায়দার আলী জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের দেওনাহার গ্রামের মৃত কহির উদ্দিনের ছেলে বলে জানা গেছে, স্বজনদের দাবি, হায়দার আলী কোনো প্রকার অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে স্বভাবের লোক ছিলেন।
গত রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডের বারান্দায় দেখা যায়, কাপড়ে ঢাকা হায়দার আলীর নিথর দেহটি পড়ে রয়েছে । পুলিশের দুজন সদস্য এবং লাশের চারপাশ ঘিরে স্বজনদের আহাজারি ।
নিহতের দুলাভাই আব্দুল মজিদ জানান, হায়দার আলী একসময় ঢাকায় রিকশা চালাতেন। কয়েক বছর আগে তা ছেড়ে বাড়ি চলে আসেন। বিয়ের পরপরই স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যাওয়ার পর থেকে তিনি একাকী জীবনযাপন করছিলেন। এবং কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন। শনিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। রাত ১২টার দিকে হাসপাতাল থেকে ফোনের মাধ্যমে তারা হায়দার চিকিৎসাধীন থাকার খবর পান। গত রবিবার সকাল ১১টায় হাসপাতালে এসে জানতে পারেন তিনি আর বেঁচে নেই।
আব্দুল মজিদের অভিযোগ, অটোরিকশা ছিনতাইয়ের মিথ্যা অপবাদ দিয়ে বদলগাছীর পাহাড়পুর এলাকায় হায়দারকে নির্মমভাবে মারধর করা হয়, যার আঘাতেই তার মৃত্যু হয়েছে।
নিহতের ভাতিজা মামুন হোসেন বলেন, দুদিন আগে বদলগাছী এলাকায় যাত্রী সেজে চালককে অজ্ঞান করে একটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনার একটি সিসিটিভি ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়ে। শনিবার বিকেলে তার চাচা পাহাড়পুর বাজারে গেলে ওই ভিডিওর ছিনতাইকারী সন্দেহে তাকে গণপিটুনি দেওয়া হয়। মামুন দাবি করেন, ভিডিও ফুটেজে থাকা ব্যাক্তির চেহারার সঙ্গে আমার চাচার চেহারার কোনো মিল নেই। তার চাচা ভারসাম্যহীন হলেও কখনোই চুরির সঙ্গে জড়িত ছিলেন না।
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নাজমুল হক জানান, রাতে গুরুতর আহত অবস্থায় হায়দার আলীকে হাসপাতালে আনা হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে মারধরের গুরুতর আঘাতের চিহ্ন ছিল। চিকিৎসাধীন অবস্থায় গতন রবিবার সকাল ১০টার দিকে তিনি মারা যান।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বদলগাছী থেকে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার সূত্র ধরে ভিডিও ফুটেজ দেখে সন্দেহবশত পাহাড়পুর এলাকায় এক ব্যাক্তিকে মারধর করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আক্কেলপুরে হাসপাতালে ভর্তি করা হলে পরের দিন সকালে তিনি মারা যান। যেহেতু ঘটনাটি বদলগাছী থানা এলাকায় ঘটেছে, তাই সেখানে মামলা দায়ের হবে। আক্কেলপুর থানা পুলিশ সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের ব্যবস্থা করছেন।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘ঘটনাটি আমরা অবগত হয়েছি। নিহতের পরিবারের সঙ্গে আমাদের একাধিকবার কথা হয়েছে, এবং উক্ত বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হায়দার আলীর মৃত্যু ঘিরে না প্রশ্ন, উপজেলার স্বচেতন মহলের চোখ এখন পুলিশ সঠিক তদন্তের অপেক্ষায়। জামাতের চেয়ারম্যান পদ প্রার্থী কামরুজ্জামান বলেন হায়দার পাহাড় পুর বাজারে সময় দিতেন চিনি কিন্তু চোর হতে পারে না।