
ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জুলাই দিবস পালিত হয়েছে। বুধবার দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোবাউড়া-হালুয়াঘাট আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল।
এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক জিএম আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিছুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, জুলাই যোদ্ধাসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের তাৎপর্য তুলে ধরে গণতান্ত্রিক অগ্রযাত্রা, জাতীয় ঐক্য ও দেশের উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।