👁 206 Views

বিরোধী দল কোন দল না এটা একটা সমিতি এমপি খোকন তালুকদার

মাদারীপুর প্রতিনিধিঃ এখন যা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি হিংসা এবং বিদ্ধেশের ঘটনা তারা ঘটাচ্ছে। আমরা মনে করি আমাদের যে বিরোধী দল আছে এরা কোন রাজনৈতিক দলের মত আচরন করছে না, আমার মনে হয় এটা একটা দল না এটা একটা সমিটি, এই সমিতির কিছু লোক আছে, এই সমিতির কার্যক্রম সব সময় অপতৎপরতায় লিপ্ত থাকা।

এ জন্য আমি তাদেরকে বলবো আপনারা মানুষের পাশে থাকেন ভালো কাজের পাশে থাকেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার দুপুরে কালকিনি উপজেলা হলরুমে কালকিনি, ডাসার ও মাদারীপুর সদর আংশিক উপজেলায় ত্রান বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

এ সময় উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ মাহবুব হোসেন মুন্সি, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বেপারী, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান সহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা।