👁 148 Views

শার্শায় জমি দখলকে কেন্দ্র করে জমির প্রকৃত মালিককে জীবন নাসের হুমকি

শার্শা (যশোর) সংবাদদাতা॥ যশোরের শার্শা উপজেলার তেবাড়িয়া গ্রামে অন্যের জমি দখল করে দেওয়ার কথা বরে প্রকৃত জমির মালিককে মোবাইলের মাধ্যমে জিবন নাসের হুমকি।

এলাকার আইন শৃংখলার পরিবেশ ভঙ্গকারি ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান, রওশন মাষ্টার, আসাদ, সাহেব আলী ও আশা বনমান্দার কলোনিপাড়ার ফকির আহম্মেদের পত্র রমজান আলী ও নৈহাটি গ্রামের আলী মিয়ার পুত্র মমিনুল হকের পক্ষ অবলম্বন করে বিজ্ঞ শার্শা সিভিল জজ আদালতে মামলা চলমান অবস্থায় মামলার বাদী আমিরুল ইসলামকে ২ শতক জমি ছেড়ে দেওয়ার জন্য বার বার চাপ সৃষ্টি করছে।

অসহায় আমিরুল ইসলাম ন্যায় বিচারের স্বার্থে বিজ্ঞ শার্শা সিভিল জজ আদালত যশোরে একটি দেওয়ানী মামলা করেন। যাহার নং ১০৫/২৬। মামালর বাদী আমিরুল ইসলাম মামলার বিবরনে উল্লেখ্য করেছেন জেএল নং ২৫, আর.এস দাগ নং-৪৪৫, জমির পরিমান ১৯ শতক এর মধ্যে ১৭ শতক জমি ইমান আলীর নিকট থেকে ২২ জুন ১৯৯৪ সালে ৫২৬৫নং রেজিষ্ট্রিকৃত দলিল মুলে খরিদ করে নামপত্তন ও চুড়ান্ত আর.এস রেকর্ড প্রাপ্ত হয়ে বর্তমান অদ্যবধি ভোগ দখলে আছে। মুল বিষয় বিবাদী রমজান আলী, মমিনুল হক রাস্তার পশ্চিম পাশে অন্যের দাগ খতিয়ান থেকে জমি খরিদ করেছেন। কিন্তু রাস্তার পূর্ব পার্শ্বে ইমান আলী গংদের নিকট থেকে কখনই তারা জমি খরিদ করে নাই। অথচ সড়কের পাশের জমি মূল্যবান হওয়ায় পেশি শক্তি ও দলিয় প্রভাব খাটিয়ে জমি জবর দখল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। নিরুপায় হয়ে অসহায় আমিরুল ইসলাম ও তার পরিবার নিরাপত্তাহিনতায় দিনাতিপাত করছে। জবর দখলকারিদের কারনে যে কোন সময় ঘটে যেতে পারে অনাকাঙ্খিত ঘটনা বিষয়টি থানা প্রশাষনকে হস্তক্ষেপ প্রয়োজন বলে দাবি করেছে এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *