👁 432 Views

বাংলাদেশ শিক্ষক সমিতির নতুন কমিটির সভাপতি বাবুল, সম্পাদক মোকবুলার

পঞ্চগড় : বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার নতুন কমিটির সভাপতি বাবুল, সম্পাদক মোকবুলার রহমান সহ ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৭এপ্রিল) বিকেলে পঞ্চগড়-২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক সভায় ৮১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব ভার গ্রহন করেন ছলিয়া পাড়া শেকের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসের বাবুল। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ভজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকবুলার রহমান।

সভায় উপস্থিত শিক্ষক নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে নতুন এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে বলে জানান সমিতির সদস্যরা৷
নবগঠিত কমিটি শিক্ষকদের পেশাগত উন্নয়ন,সংগঠনের কার্যক্রম জোরদারকরণ এবং শিক্ষার মানোন্নয়নে কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *