👁 286 Views

পঞ্চগড়ে মিথ্যা চাঁদাবাজীর অভিযোগের প্রতিবাদ জানিয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

পঞ্চগড় : পঞ্চগড়ে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তুলে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন এবং দলের মানহানি হয়েছে দাবি করে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন ।
বুধবার(২৫ ফেব্রুয়ারী) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের শালটিয়া পাড়া ঈদগাঁহ মাঠে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় লিখিত বক্তব্য পাঠ করে বিএনপি নেতা মুসলিম উদ্দিন দাবি করে বলেন, আমি দীর্ঘদিন থেকে চাওয়াই নদী থেকে বালু উত্তোলনকারী এবং বালু ব্যবসায়ীদের কাছ থেকে ইউনিয়ন পরিষদের টোল আদায় করে আসছি। গত ২১ ফেব্রুয়ারী এই এলাকার বালু ও ট্রাক্টর ব্যবসায়ী আনিসুর রহমানসহ কয়েকজন, ইউনিয়ন পরিষদের টোল না দেওয়ায় আমার সাথে বাকবিতন্ডা হয়। এই কারণে আনিসুর আক্রোশমূলক, উদ্দেশ্য প্রণোদিত এবং হিংসার বশবর্তী হয়ে আমার নামে পঞ্চগড় সদর থানায় চাঁদাবাজীর অভিযোগ করেন।
সেই সাথে গত ২২ ফেব্রুয়ারী বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত ও প্রচারিত হয়েছে। এতে করে আমার ও বিএনপির সম্মানহানি হয়েছে।
পরক্ষণে আনিসুরকে এলাকাবাসী সহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে আনিসুরকে চাঁদাবাজীর প্রমাণ দিতে বললে আনিসুর অপারগতা প্রকাশ করেন এবং বিষয়টি ভুল বোঝাবুঝি হয়েছে বলে আখ্যা দেন। কিন্তু এতদসময়ে আমি, আমার দল, এলাকাবাসী এবং সামাজিক পারিবারিকভাবে হেনস্থার শিকার হয়েছি।প্রকৃত ঘটনা হচ্ছে চাঁদাবাজী নয় আসলে আমার এবং এলাকাবাসীর ভুল বোঝাবুঝি। যেহেতু চাঁদাবাজী শিরোনামে সংবাদ পরিবেশিত হয়েছে এজন্য আপনাদের কাছে অনুরোধ প্রকৃত ঘটনা নিয়ে সংবাদ পরিবেশন করতে আপনাদের অনুরোধ করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে থানায় অভিযোগকারী আনিসুর রহমান বলেন এঘটনা ভূল বোঝাবুঝি হয়েছে।পরে ইউনিয়ন পরিষদে সবাই মিলে বিষয়টির সমাধান করা হয়েছে। এখন আর কোন সমস্যা নেই।
এসময় এলাকাবাসীসহ গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *