👁 141 Views

দুপচাঁচিয়ায় বৃদ্ধা নারীকে হত্যার পর স্বর্ণালংকার লুট নাকি ডাকাতি।।

স্টাফ রিপোর্টারঃ

দুপচাঁচিয়ায় বৃদ্ধা নারীকে হত্যার পর স্বর্ণালংকার লুট করা হয়েছে।বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের পাঁচোষা পশ্চিমপাড়া গ্রামে এক বৃদ্ধা নারীকে হত্যা করার ঘটনা ঘটেছে।

নিহত নারীর নাম মোছাঃ আনেছা বিবি (৭০)। তিনি মৃত তছির উদ্দিনের স্ত্রী। শনিবার দুপুরে নিজ বাড়ির শয়নকক্ষে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধের মাধ্যমে তাকে হত্যা করেছে মমে প্রাথমিকভাবে  ধারনা করছে পুলিশ।হত্যার পর দুর্বৃত্তরা তার কানের স্বর্ণের দুল নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়দের মতে, আনেছা বিবি দীর্ঘদিন ধরে একাই বাড়িতে বসবাস করতেন। তার ছেলে আমজাদ হোসেন বিজিবিতে কর্মরত। একই গ্রামের মোঃ মিজানুর রহমান নিয়মিত তাকে দেখাশোনা করতেন।

শনিবার দুপুরে খোঁজ নিতে এসে তিনি ঘরের ভেতরে আনেছা বিবিকে মৃত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে আদমদীঘি ও দুপচাঁচিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ হোসেন এবং দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নাসিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।ঘটনাটি এলাকায় আতন্ক সৃষ্টি করেছে। দুপচাঁচিয়া থানা পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *