
সৈয়দ মনির আহমদ, ফেনী থেকে : ফেনীর পরশুরামে ১১৭ বোতল ভারতীয় মদসহ ‘পরশুরাম ক্লিনিক’র অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে। ২০ জুন, শনিবার সকালে অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার ও চালকসহ দুই জন চোরাকারবারীকে আটক করে পুলিশ।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই সময় ফেনী-পরশুরাম সড়কের শ্রী-ভাঙ্গা ব্রীজের উপর পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক’র মালিকানাধীন পরশুরাম ক্লিনিকের একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালায় পরশুরাম থানার একটি টহলদল। অ্যাম্বুলেন্সের ভেতর থেকে বারো কাটনে মোড়ানো ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
পরশুরাম থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, মাদক বহনের দায়ে অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। গাড়িটির চালক জসিম উদ্দিন (৫১) ও তার সহযোগী মিনহাজুর রহমান (২১) কে আটক করা হয়েছে। দুজনে পরশুরামের বাসিন্দা।