👁 239 Views

বেনাপোলে বিজিবি’র অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৩ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনব্যাপী বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে। আটক পণ্যের মধ্যে রয়েছে ৪৩টি শাড়ি, ১৭টি কম্বল, ৯টি চাদর, ১ কেজি জিরা, ৭ প্যাকেট ফুসকা, ৩ কেজি কিসমিস, ২৪০টি চকলেট, ৫৫টি খাদ্যসামগ্রী, ২ প্যাকেট সোনপাপড়ি, ৯৬০ প্যাকেট পানমসলা এবং ১ হাজার ৩৬৯টি কসমেটিকস সামগ্রী।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।