👁 478 Views

ময়মনসিংহের গফরগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধ মশক নিধন পরিচ্ছন্নতার অভিযান

আতিকুল ইসলাম ময়মনসিংহ জেলা প্রতিনিধ ডেঙ্গুর প্রকোপ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁওয়ে মশক নিধন ও পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

গফরগাঁও পৌরসভা আয়োজনে ও উপজেলা প্রশাসন এর সার্বিক ব্যবস্থাপনায় এই কর্মসূচি পালন করা হয়। এছাড়াও উপজেলার ১৫ ইউনিয়ন পরিষদে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

​শনিবার (৬ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এন. এম,
আবদুল্লাহ-আল-মামুন এর নেতৃত্বে পৌরসভার ৫ নং ওয়া‌র্ডের প‌ন্ডিতপাড়া এলাকায় এবং ইউনিয়ন পরিষদ প্রশাসক/প্রশাসনিক কর্মকর্তাদের নেতৃত্বে ইউনিয়ন পরিষদসমূহে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

​উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এন. এম, আবদুল্লাহ-আল-মামুন।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “নিজ আঙিনা ও কর্মস্থল পরিষ্কার রাখার মাধ্যমেই ডেঙ্গু মোকাবিলা সম্ভব। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় গফরগাঁওবাসীকে ডেঙ্গুমুক্ত রাখতে হবে।”

​কর্মসূচিতে আরও অংশ গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় জনসাধারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *