👁 372 Views

কুষ্টিয়া কারাগারের সামনে ককটেল বিস্ফোরণ

কুষ্টিয়া প্রতিনিধি : বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। ৩ জন দুর্বৃত্তরা একটি মোটরসাইকেল যোগে এসে ককটেল বোমাটি মেরে পালিয়ে যায়।

জেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল যোগে ৩ জন দুর্বৃত্ত এসে সড়কের উপর থেকে জেলা কারাগারেরপ্রধান ফটক লক্ষ্য করে একটি ককটেল বোমা নিক্ষেপ করে। বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হলে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।

এ বিষয়ে কুষ্টিয়া জেল সুপার শরিফুল আলম জানান, সড়কের উপর থেকে মোটর সাইকেলের ৩জন এসে ককটেল বোমা নিক্ষেপ করেছে। তবে এই ঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করছেন তারা।

কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন জানান, ককটেলের আলামত উদ্ধার করা হয়েছে।সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্তের কাজ চলছে।