👁 77 Views

বেনাপোলে নাশকতা মামলায় নজরুল আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে নাশকতা ও ভাঙচুরসহ একাধিক অভিযোগে দায়ের করা মামলায় নজরুল ইসলাম (৩৬) নামে এক যুবককে পুলিশ আটক করেছে। তিনি আওয়ামী লীগের সক্রিয় সমর্থক বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর বাজার থেকে তাঁকে আটক করা হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

আটক নজরুল ইসলাম বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের মৃত নুরুল হুদার ছেলে।

পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানার এসআই মোহাম্মদ মামুন শেখের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে। তাঁর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় দায়ের করা একটি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, মামলাটি ২০২৬ সালের ৬ অক্টোবর দায়ের করা হয়। মামলার নম্বর ৬। দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩, ৪৪৮, ৩২৩, ১১৪, ৪২৭, ৩৮০ ও ৫০৬(২) ধারায় মামলাটি করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি কাজী বাবুল হোসেন জানান, আটককৃত নজরুল ইসলামকে যশোর আদালতে পাঠানো হয়েছে।