
বৃহস্পতিবার দুপুরে র্যালী ও চিত্রাংকন শেষে নওগাঁ সরকারি বিএমসি মহিলা কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মো. সারওয়ার জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়েশা সিদ্দিকা। সভায় স্বাগত বক্তব্য রাখেন, খান ফাউন্ডেশনের জেলা প্রজেক্ট কর্মকর্তা মো. নুরুজ্জামান বুলবুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক আমেনা খাতুন, কলেজের বাংলা বিভাগের শিক্ষক শুভ্র দেব। এছাড়াও সদর উপজেলার তথ্য কর্মকর্তা, অন্যান্য শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা শুধু নারীরা নির্যাতনের শিকার কেন বেশি হচ্ছে এবং এমন সমস্যার সমাধান কিভাবে করা যায় সেই বিষয়ে কলেজের শিক্ষার্থীদের কাছে আলোচনা তুলে ধরেন। এছাড়া একজন নির্যাতিত নারী কিভাবে ন্যায্য বিচার পাবেন সেই বিষয়ে বিশেষ করে মেয়েদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোন বিকল্প নেই বলে বক্তারা তুলে ধরেন। তাই নারী নির্যাতন প্রতিরোধ করতে প্রথমে নিজেদের পরে অন্যদের সচেতন করার প্রতি আহ্বান জানানো হয়।