
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- প্রায় তিন বছর যাবৎ বিয়ের প্রলোভন দেখিয়ে এক অসহায় পিতার কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক সেনা সদস্য’র বিরুদ্ধে। এছাড়া সেনা সদস্য আবির নামধারী ব্যাক্তি সুকৌশলে ঐ কণ্যার বেশ কয়েকটি বিবাহের প্রস্তাব ভেঙে দেয়ার ভয়াবহ অভিযোগ করেছেন পিতা রবিউল ইসলাম ও তার পরিবার।
অভিযোগ কারী ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর এলাকার মৃত. মোতালেব বিশ্বাসের ছেলে রবিউল ইসলাম (৫৮) তার অভিযোগ পত্রে বলেন, আমার কন্যা [ছদ্ম নাম] মেঘনা (২১) পড়া লেখা করে। গত ৩ বছর পূর্বে মোবাইলে রং নাম্বার ০১৬৪২-৬৪৮-২০৬ থেকে আমার কন্যাকে ফোন করে উক্ত নাম্বারধারী ব্যক্তি নিজের নাম আবির এবং সে সেনা সদস্য পরিচয় দিয়ে আমার কন্যা মেঘলা খাতুন এর ফোন নাম্বার-০১৯৩৪-৩২৭৪২০ তে কল করে আমার কন্যাকে প্রেমের সম্পর্ক ¯’াপনের প্রস্তাব দিয়ে নানাভাবে প্রলোভন দেখাতে থাকে।
এক পর্যায়ে উক্ত আবির নামক ব্যক্তির সাথে আমার কন্যার প্রেমের সম্পর্ক গড়ে উঠলে সে আমার কন্যাকে বিবাহের প্রলোভন দেখায়ে বিভিন্ন সময়ে পর্যায়ক্রমে আমার কন্যার নিকট থেকে নগদ ৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ও সাড়ে তিন ভরি স্বর্নের গহনা হাতিয়ে নিয়ে বিবাহের দিন ধার্য্য করে প্রায় ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা আমাকে দিয়ে খরচ করিয়ে ধার্য্য তারিখে না এসে সাময়িকের জন্য ফোন বন্ধ করে যোগাযোগ ছিন্ন করে। এছাড়া আবির তার মায়ের অসু¯’তার কথা বলে বেশ কিছু টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে উক্ত আবির নামধারী ব্যক্তির সাথে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে ইতো পূর্বে আমি আমার কন্যার বিবাহ ঠিক করলে উক্ত আবির নামক ব্যক্তি অপরিচিত লোকজন পাঠিয়ে একাধিকবার বিবাহ বানচাল করে দেয়।
সর্বশেষ গত ইং-২৩/০৩/২০২৬ তারিখে আমরা পারিবারিক ভাবে আমার কন্যা মেঘনা খাতুনকে কোটচাঁদপুর থানাধীন সাবদারপুর ইউনিয়নে জনৈক সাইদুর রহমানের সাথে আমার কন্যার বিবাহ সম্পন্ন করি। উক্ত আবির নামক ব্যক্তি আমার কন্যার বিবাহের কথা জানতে পেরে আমার নিকট আত্মীয় স্বজন ও এলাকার লোকজনের নিকট আমার কন্যার সম্পর্কে অপপ্রচার চালানো সহ সন্ধান তারা, কষ্ট জীবন নীল আকাশ সহ একাধিক ফেক আইডির আমার কন্যার সম্পর্কে কুরুচি পূর্ণ মন্তব্য লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে আসছে।
তাছাড়া ইমো ও ফেসবুক মেসেঞ্জারে আমার আত্মীয় স্বজনদের নানাভাবে হুমকি দিয়ে আসছে। যার কারনে আমার সদ্য বিবাহিতা কন্যার স্বামী-স্ত্রীর মধ্যে কলহ বিবাদ সৃষ্টি হ”েছ। সর্ব ইং ৩০/০৩/২০২৬ তাং বিকাল অনুমান ৩টার দিকে কোটচাঁদপুর এলাকার সলেমানপুর বাড়ী পরিচয় ধারী ফোন নং-০১৬১৭-৫২২৩৬৮ একজন মহিলা শাহীন নামক অজ্ঞাতনামা আরেকজন পুরুষকে সঙ্গে নিয়ে কোটচাঁদপুর বলুহরপুর স্ট্যান্ডে আমার আত্মীয়ের দোকানে এসে আমার কন্যার সম্পর্কে খারাপ কথাবার্তাসহ যশোর সেনানিবাস থেকে কোটচাঁপুর থানায় আমার কণ্যার বিরুদ্ধে তদন্ত এসেছে জানিয়ে আমার কন্যা ও আমাদের পরিবারের সদস্যদের নামে মামলা মোকদ্দমা করে জেল হাজত খাটাবে ও লোকজন দ্বারা তুলে নিয়ে খুন জখম করণে বলে হুমাক দিয়ে যায়।
অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা উদ্দেশ্য প্রনোদিতভাবে প্রতিনিয়ত আমার কন্যা ও পারবারে অন্যান্য সদস্যদের মান সম্মান ক্ষুন্ন এবং সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন এবং মামলা মোকদ্দমায় ফাঁসিয়ে আর্থিক হয়রানী সহ বড় ধরনের ক্ষতি করতে পারে বলে আশংকা করছি এমতাব¯’ায়, উপরোক্ত বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নিতে অভিযোগ দায়রে করেন মেঘনার পিতা রবিউল ইসলাম।
এঘটনায় একাধিকবার মুঠোফোনে সেনা সদস্য আবির নামধারী ব্যাক্তির সঠিক পরিচয় ও ঘটনার বিষয়ে জানতে চাইলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। এবিষয়ে কোটচাঁদপুর থানার এসআই আব্দুর রহিম ঘটনার তদন্ত চলছে বলে সাংবাদিকদের জানিয়েছেন।